Basic to Advance MS Excel in Bangla/Bengali (Series)

Basic to Advance Excel in Bangla || Part - 01|| : Introduction of Excel



Basic to Advance Excel in Bangla || Part - 02 || Formatting Worksheets


Basic to Advance Excel in Bangla || Part - 03 || Auto Fill of Excel

Basic to Advance Excel in Bangla || Part - 04 || Custom Fill   

Basic to Advance Excel in Bangla || Part - 05 || Flash Fill দিয়ে শতশত নামের Last Name বের করুন

Basic to Advance Excel in Bangla || Part - 06 || সংখ্যার আগে কিভবে BDT ‍sign Add করবেন?

Basic to Advance Excel in Bangla || Part - 07|| How to format cells in excel 2016   


5 Time Saving Excel Features You Must Use

Excel এর অনেক inbuilt features আছে, যেগুলোর সঠিক ব্যবহার জানা থাকলে অফিসিয়াল কাজের ক্ষেত্রে আপনি আপনার অনেক মূল্যবান সময় save করতে পারবেন।
নিচের এই infographic তে আমি আমার প্রিয় top five Excel features শেয়ার করছি। যেগুলোর ব্যবহার খুব্যই সহজ এবং এগুলোর মাধ্যমে প্রায় প্রতিদিনই আমি আমার অনেক প্রয়োজনীয় অফিসিয়াল রিপোর্ট খুব অল্প সময়ে এবং নির্ভূল বানাতে পারি। তাই মূল্যবান সময় বাচাতে ও নির্ভূলভাবে Excel এর কাজ করতে আপনারও নিচের ফিচারগুলো অবশ্যই জেনে রাখা উচিত।





যদি উপরের ফিচারগুলো সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চান বা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই বিনা সংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ
তাহামিদুর রহমান ফাহাদ
এডমিন - ওয়ান ক্লিক

অফিসিয়াল কাজে টাইপিং এর গুরুত্ব ও টিউটোরিয়াল

আজকে আমার লেখার বিষয়বস্তু হল “টাইপিং”। “টাইপিং” কথাটা শুনলেই কর্পোরেট জগতের অনেকে হয়ত প্রথমে একটু নাক শিটকান। হয়ত এমনও মন্তব্য করেন যে, “টাইপিং শিখে কি হবে? কাজ পারলেই হলো।”

হ্যাঁ- কাজ তো প্রথমত আপনাকে পারতেই হবে। এর কোন বিকল্প নাই। কিন্তু একটু ভেবে দেখুন, আপনি আপনার কাজে বেশ দক্ষ, তার পাশাপাশি যদি আপনার টাইপিং এর উপরও ভাল দখল থাকে তাহলে তো সেটা সোনায় সোহাগা। কেননা এটা আপনার কাজে ভ্যালু এ্যাড করবে। 

ধরুন আপনি নিঃসন্দহে খুব ভাল কাজ জানেন, কোন কাজটা কিভাবে করতে হয় বেশ ভালো বোঝেন,  কিন্তু সেই কাজটা সম্পন্ন করতে যদি আপনার আরো ৫ জনের চাইতে বেশি সময় লাগে তাহলে দুঃখের সাথে বলতে হবে যে আপনি একজন Effective Employee হলেও Efficient Employee নন। কারণ Efficient বলতে আমরা বুঝি "Achieving maximum productivity with minimum input/expense/wastage." আর আমরা জানি যে সময়ও (time) একটি Input Factor. 

সেরা Employee মুলতঃ তিনিই, যিনি একই সাথে Effective (Successful in producing a desired or intended result.)এবং Efficient. তারমানে যিনি কম সময়ে বা কম সম্পদ ব্যবহার বা নষ্ট করে সঠিক, নির্ভূল ও সফল ভাবে চুড়ান্ত কাজ সমাধান করতে পারেন তিনিই Effective & Efficient Employee.

এতক্ষণে নিশ্চয় বিষয়টা পরিষ্কার যে টাইপিং কিভাবে আপনার কাজে ভ্যালু এ্যাড করবে। আপনি যদি দ্রুত ও নির্ভূল ভাবে টাইপিং করতে পারেন সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার কাজের দ্রুততা আনবে। ঐ সময়টা আপনি আপনার অন্য একটা কাজে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু আমাদের Core Value এর মধ্যেই একটা অংশে Speed of Work এর কথা বলা আছে সেহেতু বিষয়টা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। 

যেহেতু অফিসিয়াল কাজে আমাদের অনেকেরই কম বেশি টাইপিং করতে হয়, সেহেতু চলুন আমরা যারা টাইপং - এ একটু কাঁচা তারা দেখে নি কিভাবে খুব সহজে মাত্র অল্প কিছুদিনের Practice এর মাধ্যমে টাইপিংটা আয়ত্ত করা যায়।

টাইপিং শেখার জন্য অনেক সুন্দর সুন্দর সফটওয়ার আছে বর্তমানে। কিন্তু সফটওয়ার খুজে আবার সেটা পিসিতে ইনষ্টল করাটাকে যারা একটু ঝামেলার বিষয় মনে করছেন তাদের জন্য নিচে একটা ওয়েব লিংক দিলাম। নিম্নোক্ত ওয়েব সাইটে গেলে আপনি খুব সহজেই অনলাইনে টাইপিং করাটা শিখতে পারবেন।

লিংকঃ অনলাইনে টাইপিং শিকতে এখানে ক্লিক করুন।


ভিডিওঃ



- ফাহাদ রহমান

কিভাবে খন্ড খন্ড PDF ফাইল জোড়া লাগাবেন ও কনভার্ট করবেন?

অনেক সময় আমাদের বেশ কিছু পিডিএফ ফাইল একত্রে করা বা জোড়া লাগানো লাগে। যেমন ধরুন আপনি আপনার দরকারি কিছু কাগজ স্ক্যান করেছেন এবং পি.ডি. এফ ফর্মেটে কনভার্ট করেছেন। আর সেই আলাদা আলাদা ফাইল গুলো একত্রে রাখতে চাচ্ছেন।

কাজ টা করার জন্য বেশ কিছু সফটওয়ার আছে। তার মধ্যে যেগুলো নেট থেকে ফ্রি পাবেন তার বেশির ভাগেই ট্রাইল ভার্সন। অর্থাৎ কিছুদিন সেগুলো দিয়ে কাজ করা যাবে অথবা করা গেলেও সেই ফ্রি সফটওয়ার গুলোর কিছু লিমিটেশন আছে। যেমন ইচ্ছা মত সব পেইজের বা ফাইলের কাজ করতে পারবেন না। ফ্রি সফট্ওয়ার বা ট্রায়াল ভার্সন দিয়ে অল্প কিছু পেইজ জোড়া লাগাতে পারবেন। আর তাছাড়া ফ্রি সফটওয়ার ডাউনলোড করতে হবে আবার সেগুলো ইনিষ্টল করা এগুলো বেশ ঝামেলার কাজ।

সেক্ষেত্রে ঝামেলা ছাড়া খুব সহজেই কাজটি করতে পারেন। তার জন্য আপনার শুধু মাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই যথেষ্ট। কাজটি করতে এই লিঙ্কে ক্লিক করুন। যে ওয়েব সাইট আসবে, এখান থেকে সহজেই অনলাইনে আপনি পছন্দ মত আপনার পি.ডি. এফ ফাইলগুলো জোড়া লাগাতে বা একত্র করতে পারবেন। তাছাড়া এই সাইট থেকে আপনি পি.ডি.এফ বিভিন্ন ফরমেটে কনভার্টও করতে পারবেন।

পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। পোষ্টটি আপনার কাজে লেগে থাকলে আমার লেখাটি সার্থক। আর লেখাটি ভাল লাগলে শেয়ার করুন।

প্রতিনিয়ত সব নতুন পোষ্টের আপডেট ফেসকুকে পেতে আমার পেইজ লাইক ও ফলো করুন।

ফেসবুক পেইজঃ www.facebook.com/oneclick4alls



BD-[C:G.Phon]affwk32-bdgm16-smartphones_300x250

Fix Bengali Display Problem in Google Chrome


The latest update of Google Chrome has raised / widespread a Bangla text display issue. Many of the users see broken texts on their Google Chrome browser. Here is a way to solve this problem.

Go to Settings > Show Advanced Settings > Web content > Customized fonts


Google Chrome Settings Menu
Google Chrome Show Advanced Settings
Google Chrome Customize Fonts

And select ‘Kalpurush’ for Serif font and ‘Siyam Rupali’ for ‘Sans-serif font. 
*** If you don't have font then download from here   and install it.

2014-10-23_15-37-30

Extra Steps (Windows Only):

1. Open Google Chrome and type chrome://flags in the URL bar and hit enter to load.
2. Now look for the title that says Disable DirectWrite. If you can’t find it then type chrome://flags/#disable-direct-write in the URL bar and press enter button.
3. Click on Enable button to disable it.
4. To make the changes to take effect click on Restart now to restart Google Chrome.
That should solve the Bangla display problem. You can also try to change fonts on other category as well to suffice you needs.

কম্পিউটার ব্যবহারকারীরা চোখ ভালো রাখবেন যেভাবে।




কম্পিউটারে কাজ করার সময় মাঝে মাঝে চোখের পলক ফেলা ভালো উপায়। এতে করে চোখে আদ্রতার পরিমাণ স্বাভাবিক থাকে এবং শুষ্কতা সৃষ্টি হয় না। অথচ কম্পিউটার স্ক্রিনের কারণে আমরা চোখের পলক কম ফেলি, এমনটি চোখের জন্য ক্ষতিকর।

যথাযথ আলোর পরিবেশে কম্পিউটারে কাজ করাটা গুরুত্বপূর্ণ। দিনেরবেলায় কম্পিউটার ব্যবহারের সময় মনিটরের উল্টোদিকে মনিটরে আলো প্রতিফলিত হয় এমন দরজা জানালা বা লাইট বন্ধ রাখুন। কম্পিউটারটি এমন স্থানে ব্যবহার করুন যেখান থেকে মনিটরে আলোর প্রতিফলন না ঘটে। আবার পুরোপুরি অন্ধকার ঘরেও কম্পিউটার চালাবেন না।

কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সব সময় পর্দার সঙ্গে আই-লেভেল উচ্চতার সামঞ্জস্যতা রাখতে হবে। বিষয়টি চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

কম্পিউটারের উজ্জ্বলতা সহনীয় মাত্রায় রেখে কাজ করা উচিত। উজ্জ্বলতা বেশি হলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং অস্বস্তিকর অনুভূত হয়।



চোখে শিথিল এবং আরামদায়ক অনুভূতির ক্ষেত্রে সেরা রং বিবেচনা করা হয় সবুজ রংকে। কাজের ফাঁকে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশের দিকে তাকাতে পারেন।

কম্পিউটার স্ক্রিনে পড়া বা লেখার জন্য ছোট ফন্ট ব্যবহার করবেন না। চোখের জন্য আরামদায়ক ফন্ট নির্বাচন করুন। কারণ ছোট ছোট লেখা চোখের ওপর বেশি চাপ সৃষ্টি করে।

দুই হাতের তালু একটি অপরটির সঙ্গে ঘর্ষণ করে গরম করে তুলুন। তারপর আপনার হাতের তালু চোখের ওপর রাখুন কমপক্ষে ১ মিনিট। এটি ক্লান্ত চোখে আরামের আবেশ আনতে সহায়তা করবে।

কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ ধরে কাজ করার সময় চোখ সুরক্ষার খুব উপযোগী একটি উপায় হচ্ছে, ২০-২০-২০। প্রতি ২০ মিনিট পর পর কম্পিউটার স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে নিন এবং কমপক্ষে ২০ ফুট দূরের কোনো বস্তুর ওপর দৃষ্টিপাত করুন অন্তত ২০ সেকেন্ডের জন্য। চোখের বিশ্রামের জন্য ২০-২০-২০ নিয়মটি মেনে চললে চোখে যথেষ্ট আদ্রতা থাকে এবং চোখের ওপর চাপ কমে।

মনিটর নিয়মিত পরিষ্কার রাখুন। মনিটরে জমা ধুলাবালি দৃষ্টিশক্তিকে ব্যাহত করে। ফলে মনিটরের অক্ষরগুলো পড়তে সমস্যা হয় এবং চোখের ওপর চাপ পড়ে। তাই কম্পিউটারে ধুলা-ময়লা কিংবা আঙ্গুলের ছাপ পড়তে দেবেন না।

পেনড্রাইভ কম্পিউটারে লাগানোর পর সেটা শর্টকাট হয়ে গেছে !!


অনেক সময় দেখা যায় পেনড্রাইভ কম্পিউটারে লাগানোর পর সেটা শর্টকাট হয়ে গেছে৷ পেনড্রাইভে আর ঢোকা যাচ্ছে না৷ এই সমস্যার সমাধান করতেঃ  ---




পেনড্রাইভকে কম্পিউটারে যুক্ত করুন৷ ড্রাইভ লেটারটি দেখে নিন। তারপর Start থেকে Run-এ যান (Win+R) । রানে এসে লিখতে হবে CMD৷ এন্টার করুন৷ এবারে attrib -h -r -s /s /d j:\/*.* কমান্ডটি লিখুন৷ এখানে J-এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে এন্টার করুন৷ কাজ শেষ। এখন আপনার পেনড্রাইভ পরীক্ষা করে দেখুন, সমাধান হয়ে গেছে।

কম্পিউটারে শর্টকাট ভাইরাসমুক্ত করুন কোন সফটওয়্যার ছাড়াই!


অনেক সময় দেখা যায় কম্পিউটারে ফোল্ডার গুলো ভাইরাসে আক্রান্ত হবার কারণে শর্টকাট icon-এ রুপান্তরিত হয়ে গেছে৷ এই সমস্যার সমাধান করতে পারবেন কোন সফটওয়ার ছাড়াই --

১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।



আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে

১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস, আপনার কম্পিউটাটি এখন শর্টকাট ভাইরাসমুক্ত।

উইন্ডোজ সেভেনের জানা অজানা কিছু কীবোর্ড শর্টকাট



1. Windows Key + Tab : সকল ট্যাব থ্রিডি আকারে ওপেন হবে ।
2. Windows Key + E : My Computer ওপেন হবে ।
3. Windows Key + R : Run Command ওপেন হবে ।
4. Windows Key + F : Search অপশন ।
5. Windows Key + X : Mobility Center ওপেন হবে ।
6. Windows Key + L : Lock Computer
7. Windows Key + U : Ease of Access ওপেন হবে ।
8. Windows Key + P : Projectors
9. Windows Key + T : Taskbar Items thumbnail দেখাবে ।
10. Windows Key + S : OneNote Screen Clipping Tool
11. Windows Key + M : Minimize All Windows
12. Windows Key + D : Show/Hide Desktop
13. Windows Key + Up : Maximize Current Window
14. Windows Key + Down : Restore Down / Minimize
15. Windows Key + Left : Tile Current Window to the Left;
16. Windows Key + Right : Tile Current Windows Right
17. Windows Key + # (# is any number) : taskbar প্রোগ্রাম ওপেন হবে।
18. Windows Key + = : Launches the Magnifier
19. Windows Key + Plus :Magnifier Zoom in
20. Windows Key + Minus :Magnifier Zooms out
21. Windows Key + Space : desktop show করবে।



Windows Explorer এ থাকা অবস্থায়ঃ
22. Alt + Up: Go up one level
23. Alt + Left/ Right: Back/ Forward
24. Alt + P: Show/hide Preview Pane
Taskbar অপশন
25. Shift + Click on icon: new ট্যাব এ ওপেন হবে ।
26. Middle click on icon: new ট্যাব এ ওপেন হবে ।
27. Ctrl + Shift + Click on icon: Open a new instance with Admin privileges
28. Shift + Right-click on icon: Show window menu
29. Shift + Right-click on grouped icon: Menu with Restore All / Minimize All / Close All, etc.
30. Ctrl + Click on grouped icon: Cycle between the windows (or tabs) in the group