ম্যাংগো চিজ কেক


ম্যাংগো চিজকেকে রয়েছে আম পরিনের স্বাদ পাকা আমের ফ্লেভার। বিভিন্ন উপয়ায়ে ম্যাংগো চিজকেক তৈরি করা যায়। এখানে তারই একটি রেসিপি দেওয়া হল। এর নিচে রয়েছে ক্রাস্ট এবং উপরে জেলী আর খেতে খুব উপাদেয়


উপাদানঃ

ক্রাস্টের জন্য
  • দেড় কাপ ডাইজেস্টিভ বিস্কুট গুঁড়া করা
  • আধা কাপ মাখন টুকরা করা  

  • ফিলিংয়ের জন্য
    • এক কাপ মিহি দানার চিনি
    • তিন কাপ ঘন দই
    • দুই কাপ পনির (ক্রীম চিজ জাতীয়)
    • দেড় কাপ পানি
    • ১০ গ্রাম চায়না গ্রাস
    • এক কাপ আম চটকানো
    • টেঃ চামচ ভ্যানিলা এসেন্স

     

    ক্রাস্ট তৈরি

    •  Step 1
    বিস্কুট মিহি গুঁড়া করে বড় বোলে নিন। মাখন দিয়ে ভালোভাবে মেখে নিন
    •  Step 2
    চ্যাপটা প্যানে মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে ফ্রিজে রেখে দিন আধা ঘন্টা
    ·     
    ফিলিং তৈরি
    •  Step 1
    চায়না গ্রাস ছোট টুকরা করে দেড় কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সসপ্যানে দিয়ে চায়না গ্র্যাস গলিয়ে নিন, তবে যেন না ফোটে
    •  Step 2
    ব্লেন্ডার বা ফুড প্রসেসরে পনির দই ঘন করে মিশিয়ে নিন
    •  Step 3
    এবার আরেকটি পাত্রে অল্প আঁচে চটকানো আম রাখুন। এটি যেন ফুটতে শুরু না করে। এর মধ্যে চায়না গ্রাস মিশিয়ে নিন। মাঝেমধ্যে নেড়ে দিন। এবার এটি দই-পনিরের মিশ্রণে মেলান
    •  Step 4
    এতে চিনি ভ্যানিলা নির্যাস মিলিয়ে ভালোভাবে বিট করে নিন
    •  Step 5
    ক্রাস্টের ওপর সমানভাবে ছড়িয়ে এটি আবার ফ্রিজে রাখুন তিন-চার ঘণ্টা। হয়ে গেল চিজকেক

    ·    গ্লেজ তৈরি
    •  Step 1
    সব উপকরণ সসপ্যানে নিয়ে মাঝারি আঁচে চুলায় রাখুন
    •  Step 2
    ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে তিন-চার মিনিট রাখুন
    •  Step 3
    নামিয়ে ঠাণ্ডা করে নিন
    •  Step 4
    এই মিশ্রণকে চিজকেকের ওপর ছড়িয়ে দিন
    •  Step 5
    দুই তিনঘন্টা এভাবে রেখে দিন
    •  Step 6
    এরপর কেটে পরিবেশন করুন

    কোরবানির সাদা গোস্ত



    গরুর মাংস৫কেজিতেজপাতা৪টি
    পেঁয়াজ, টুকরা/ কেজিগরম মসলা, বাটা২চা চা
    আদা, বাটা/ কাপলবণ২টে.চা
    রসুন, বাটা২টে.চাতেল/ কাপ
    ১। মাংস বড় খন্ড করে কাট।
    ২। তেল গরম করে পেঁয়াজ ছাড়। হালকা বাদামী রং করে ভাজ। মাংস, আদা, রসুন, তেজপাতা এবং লবণ দাও। মাঝে মাঝে নেড়ে মাংস জ্বাল দাও।
    ৩। মাংস ভালভাবে সিদ্ধ হলে মাংস থেকে পানি বের হবে, কিন্তু মাংস নরম হবে না। এ অবস্থায় মাংস চুলা থেকে নামাও।
    ৪। গরমের দিনে প্রতিদিন, শীতের দিনে এক দিন অন্তর এবং রেফ্রিজারেটরে রাখলে সাতদিন অন্তর মাংস ফুটিয়ে রাখবে। মাংস আধা সিদ্ধ হলে গরম মসলা দিবে।
    ৫। মাংস জ্বাল দিতে দিতে পানি। শুকিয়ে তেলের উপর উঠবে এবং কিছু মাংস ভেঙ্গে ঝুরা হবে কিছু চাকা থাকবে। কোরবানীর সাদা গোস্ত এক মাস পর্যন্ত রাখা যায়।

    বিফ কোপ্তা কারী

    উপকরণ

    গরুর মাংসের কিমা আধা কেজি, আদা-রসুন বাটা টেবিল চামচ, টক দই টেবিল চামচ, হলুদ গুঁড়া টেবিল চামচ, মরিচ গুঁড়া টেবিল চামচ, পেঁয়াজ কুচি টেবিল চামচ, ভিনেগার টেবিল চামচ, পাউরুটি টুকরা ২টি, ডিম ১টি, তেল, লবণ স্বাদমতো

     


    পদ্ধতি

    একটি পাত্রে গরুর মাংসের কিমা নিয়ে এতে আদা-রসুন বাটা, সামান্য টক দই, লবণ, টেবিল চামচ হলুদ, টেবিল চামচ মরিচ, ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন - ঘণ্টা। এরপর এতে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি (ইচ্ছা), মরিচ কুচি, পানিতে ভেজানো পাউরুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এবার কিমা দিয়ে ছোট ছোট বল করে নিয়ে ডিমে চুবিয়ে তেলে লাল করে ভেজে নিন। এরপর অপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবং কোপ্তা বলগুলো দিয়ে নেড়ে নিন ভালো করে। পরিমাণ মতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে থাকুন। ঝোল ঘন করার জন্য টেবিল চামচ কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে ঝোল ঘন করে নামিয়ে নিন। একটি সার্ভিং ডিসে ঢেলে ওপরে বাদাম কিসমিশ কুচি ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে মুরগির মাংস দিয়ে কোপ্তা তৈরি করতে পারেন


    রেসিপিটি প্রকাশিত হয় ২৫ সেপ্টেম্বর ২০১৪
    সাময়িকি