হার্ডডিস্কে ফাইল খুঁজুন দ্রুত

কম্পিউটারে ফাইল খোঁজার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিজস্ব প্রোগ্রাম বা টুল রয়েছে কিন্তু কোনো কিছু লিখে খোঁজার পর ফলাফল দিতে এই প্রোগ্রামটি প্রায়ই বেশ সময় লাগিয়ে ফেলে ক্ষেত্রে হার্ডডিস্ক ডেটাবেইস বা সংক্ষেপে এইচডিডিবি হলো ভালো একটা সমাধান ছোট্ট এই টুলটি ডেটাবেইস কাজে লাগিয়ে খুব দ্রুতই ফাইলপত্র খুঁজে দেয় জন্য টুলটি একটি ডেটাবেইস তৈরি করে, যেন ভবিষ্যতে দ্রুততার সঙ্গে যেকোনো ফাইল খোঁজ করা যায় 1.34MB  আকারের এই প্রোগ্রামটি পাওয়া যাবে এই লিংকে উইন্ডোজ এক্সপি, ভিসতা, কিংবা সব সংস্করণেই এটা চলবে

এইচডিডিবি নামিয়ে ইনস্টল করার পর চালু করলে প্রথমেই একটি বার্তা ডেটাবেইস বানাতে বলবে ইয়েস চেপে দিলে সঙ্গে সঙ্গেই হার্ডডিস্কের সব ফাইল নিয়ে ডেটাবেইস তৈির হয়ে যাবে৷ মনে রাখতে হবে, এই প্রোগ্রামটি নিজে নিজে ডেটাবেইস হালনাগাদ করতে পারে না পরবর্তী সময়ে কম্পিউটারে নতুন ফাইল-ফোল্ডার জমা হলে ডেটাবেইস নতুন করে তৈির করতে হবে F7 চেপে সেটা করা যাবে এইচডিডিবি টুলটি হার্ডডিস্কে থাকা ফাইলের নাম অনুযায়ী সেগুলোকে সামজায়, ফাইলের বিষয়বস্তু অনুসারে নয় ফলে আংশিক নাম জানা কোনো ফাইল খুঁজতে গেলে ওয়াইল্ড কার্ড (*) প্রতীক ব্যবহার করেও সেটা করা যাবে যেমন আপনি যদি কম্পিউটারে থাকা সব ওয়ার্ড ফাইল বা DOCX-এর তালিকা দেখতে চান, তাহলে ওপরের খালি বক্সে লিখুন *.docx এভাবে আরও কিছু নিয়ম মেনে ফাইল খুঁজলে আরও উন্নত ফল পাওয়া যাবে এর মাধ্যমে পেনড্রাইভের ফাইল খোঁজার কাজটাও সারা যাবে কোনো নির্দিষ্ট ফোল্ডারের কিছু খুঁজতে চাইলে সেটিতে ডান ক্লিক করে সার্চ হিয়ার বাই এইচডিডিবি অপশনটি বাছাই করে তা করা যাবে
 
(সূত্রঃ প্রথম আলো)

খন্ড খন্ড ভিডিও ফাইল জোড়া লাগানোর উপায়

আমরা অনেক সময় বিভিন্ন সিনেমা বা ভিডিও নেট থেকে ডাউনলোড করি। কিছু কিছু সাইটে কখনও কখনও দেখা যায় যে সম্পূর্ণ সিনেমা বা ভিডিওটা একটা Single File থাকে না। অর্থাৎ পুরো সিনেমাটা কয়েকটা ভাগে ভাগ করা থাকে। প্রত্যেকটা ভাগ (part) আলাদা আলাদা করে ডাউনলোড করতে হয় পুরো সিনেমাটা দেখার জন্য। আবার ডাউনলোড করার পর দেখা যায় শুধুমাত্র প্রথম পর্বটাই (part-1) প্লে (play) হচ্ছে কিন্তু বাকি গুলো প্লে হয়না। এমন কি কোন ভিডিও ফাইলের মত্ আইকোন বা ফরমেটও দেখায় না। এখন উপায়? এত কষ্ট করে, MB খরচ করে ডাউনলোড করা সিনেমাটা দেখতে পারবনা! মনটা খারাপ হয়ে যাওয়াটায় স্বাভাবিক। কিন্তু মন খারাপ করার কোনই কারণ নেই, কেননা এমন সব খন্ড খন্ড পর্বে বিভক্ত ডাউনলোড করা ভিডিও ফাইলগুলেকে একটা সিঙ্গেল (Single) ফাইলে খুব সহজেই কনভার্ট করা যাবে hjsplit নামে মাত্র ১৯০KB এই ছোট একটা সফটওয়ার দিয়ে। সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

3D + 4D Animation Maker

বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এনিমেশন তৈরি করাটা জরুরী হয়ে ওঠে। বিশেষ করে যখন আপনি কোন ওয়েব সাইড ডিজাইন করেন তখন তো এটা লাগবেই। সেখানে বিভিন্ন এনিমেটেড ফিচার এ্যড করার জন্য, বিভিন্ন এ্যড পোষ্ট করার জন্য এখন আর এনিমেশনের বিকল্প নাই। এনিমেশন আপনার ওয়েব সাইট কে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। তাছাড়া আরো বিভিন্ন প্রয়োজনে আজ কাল এনিমেশন একটা খুবই কমন আর প্রয়োজনীয় ব্যপার। তাই চমৎকার একটা এ্যনিমেশন মেকারের ফ্রি ডাইনলোড লিংক দিলাম।


Free Download (Size:44MB)

ফোল্ডার লকার

বর্তমান এই প্রযুক্তির যুগে কম বেশি সবাই আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। তাই অনেক সময়ে আমাদের ফোল্ডার লক করার প্রয়োজন হয়, কারন ভাইরাস-এর জালায় অথবা ডিলিট হয়ে যাওয়ার ভয়ে। আজ পর্যন্ত কোন অপারেটিং সিস্টেম ফোল্ডার লকার উইন্ডোজ প্যাক এর সাথে দেয়নি। এই কথা বিবেচনা করে আজ আমি আপনাদের জন্য এই ফোল্ডার লকার নিয়ে এসেছি।


সারা বিশ্বে ফোল্ডার লক করার জন্য “Folder Locker 7” বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার,কারন এতে ২০টি নিরাপত্তা বৈশিষ্ট্য আছে। এটি AES Encryption- সবচেয়ে নিরাপদ
encryption ব্যবহার করে থাকে।




Free Download