Basic to Advance MS Excel in Bangla/Bengali (Series)

Basic to Advance Excel in Bangla || Part - 01|| : Introduction of Excel



Basic to Advance Excel in Bangla || Part - 02 || Formatting Worksheets


Basic to Advance Excel in Bangla || Part - 03 || Auto Fill of Excel

Basic to Advance Excel in Bangla || Part - 04 || Custom Fill   

Basic to Advance Excel in Bangla || Part - 05 || Flash Fill দিয়ে শতশত নামের Last Name বের করুন

Basic to Advance Excel in Bangla || Part - 06 || সংখ্যার আগে কিভবে BDT ‍sign Add করবেন?

Basic to Advance Excel in Bangla || Part - 07|| How to format cells in excel 2016   


চাকুরীতে নতুন যোগদানকারীদের জন্য কিছু টিপস্



Presentation: চাকুরিতে যোগ দেয়ার প্রথম দিনের প্রথম ঘন্টায়ই আপনাকে সবার সামনে দাড়িয়ে নিজের পরিচয় দিতে হবে, হাসি মুখে বলতে হবে অনেকগুলো কথা ! 
EmailWriting: প্রথম দিনের দ্বিতীয় ঘন্টায়ই আপনাকে ওয়েলকাম ইমেইল এর উত্তর দিতে হবে সবাইকে! 
Basic of Office App: ডেস্ক এ কাজ বুঝে নেয়ার সময় শুরুর দিকেই হয়তো আপনাকে কিছু ডকুমেন্ট প্রিন্ট করতে হবে! 
Excel: প্রথম দিনের লাঞ্চ এর আগেই আপনাকে হয়তো ছোটো খাটো কোন ডেটাশিট তৈরি করে আপনার বসকে দিতে হবে! 
Diplomatic & Active Listening: প্রথম দিনেই, আপনার কিছু সহকর্মী আপনাকে বোঝানোর চেষ্টা করবে তাঁরা কতটা গুরুত্বপূর্ণ, তাদের ডিল করতে কথাবার্তায়! 
How To Say No: কিছু কলিগ অপ্রয়োজনীয় ব্যক্তিগত বিষয়ে আলোচনা করে আপনাকে এলোমেলো করে দিতে চাইবে প্রথম সপ্তাহে! তাই আপনাকে জানতে হবে কি করে পজেটিভ ভাবেই কোন আলোচনা বন্ধ করা বা ঘুরিয়ে দেয়া যায়! 
 Leadership: প্রথম সপ্তহেই আপনাকে পাশের ডিপার্টমেন্ট এর সহকর্মীদের মাধ্যমে কাজ উদ্ধার করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে! আপনাকে জানতে হবে কি করে বস না হয়েও, পাওয়ার না দেখিয়েও অন্যকে দিয়ে কাজ করিয়ে আনা যায়।
Managing_Conflict: দ্বিতীয় সপ্তাহের মাঝেই আপনাকে ভুল বুঝে আপনার বসের বসকে বিচার দেবে কেউ! আপনাকে অনেক চাপে থেকেও মাথা ঠাণ্ডা রেখে,ওই কলিগ কে যুক্তি দিয়ে ভুল ভাঙ্গানোর চেষ্টা করতে হবে! 
Strategic: কি করে সম্পূর্ণ অযৌক্তিকভাবে সিনিয়রের কথা শুনেও মাথা ঠাণ্ডা রাখতে হয়। সঠিক সময়ে ভুল ভাঙ্গিয়ে দিয়ে নিজের অবস্থানটা ঠিক করে নেয়ার জন্যে! 
Asking Right Question: প্রথম মাস শেষ হওয়ার আগেই কোন এক বিগ বস একদিন আপনাকে রুমে ডেকে আপনার কাছ থেকে অনেক এক্সপেক্টেশন বুঝিয়ে যাবে অনেক কথায়! সেখান থেকে আপনার টুডূ লিস্ট তৈরি করার জন্য আপনার থাকতে হবে সঠিক প্রশ্ন করার যোগ্যতা! 
এগুলো উদাহরন ছিল!
বলছি না এগুলো হবেই, কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই এমনটা হয়। তাই আপনাকে অসংখ্য ভালো আর সুন্দর কিছুর সাথে এই চেলেঞ্জ গুলো মোকাবেলা করার জন্যও তৈরি থাকতে হবে!

No matter whether your university taught you these or not,you will have to deal with all.
Are You Ready To Start?

For More Job guide please  Click Here

অফিসিয়াল কাজে টাইপিং এর গুরুত্ব ও টিউটোরিয়াল

আজকে আমার লেখার বিষয়বস্তু হল “টাইপিং”। “টাইপিং” কথাটা শুনলেই কর্পোরেট জগতের অনেকে হয়ত প্রথমে একটু নাক শিটকান। হয়ত এমনও মন্তব্য করেন যে, “টাইপিং শিখে কি হবে? কাজ পারলেই হলো।”

হ্যাঁ- কাজ তো প্রথমত আপনাকে পারতেই হবে। এর কোন বিকল্প নাই। কিন্তু একটু ভেবে দেখুন, আপনি আপনার কাজে বেশ দক্ষ, তার পাশাপাশি যদি আপনার টাইপিং এর উপরও ভাল দখল থাকে তাহলে তো সেটা সোনায় সোহাগা। কেননা এটা আপনার কাজে ভ্যালু এ্যাড করবে। 

ধরুন আপনি নিঃসন্দহে খুব ভাল কাজ জানেন, কোন কাজটা কিভাবে করতে হয় বেশ ভালো বোঝেন,  কিন্তু সেই কাজটা সম্পন্ন করতে যদি আপনার আরো ৫ জনের চাইতে বেশি সময় লাগে তাহলে দুঃখের সাথে বলতে হবে যে আপনি একজন Effective Employee হলেও Efficient Employee নন। কারণ Efficient বলতে আমরা বুঝি "Achieving maximum productivity with minimum input/expense/wastage." আর আমরা জানি যে সময়ও (time) একটি Input Factor. 

সেরা Employee মুলতঃ তিনিই, যিনি একই সাথে Effective (Successful in producing a desired or intended result.)এবং Efficient. তারমানে যিনি কম সময়ে বা কম সম্পদ ব্যবহার বা নষ্ট করে সঠিক, নির্ভূল ও সফল ভাবে চুড়ান্ত কাজ সমাধান করতে পারেন তিনিই Effective & Efficient Employee.

এতক্ষণে নিশ্চয় বিষয়টা পরিষ্কার যে টাইপিং কিভাবে আপনার কাজে ভ্যালু এ্যাড করবে। আপনি যদি দ্রুত ও নির্ভূল ভাবে টাইপিং করতে পারেন সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার কাজের দ্রুততা আনবে। ঐ সময়টা আপনি আপনার অন্য একটা কাজে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু আমাদের Core Value এর মধ্যেই একটা অংশে Speed of Work এর কথা বলা আছে সেহেতু বিষয়টা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। 

যেহেতু অফিসিয়াল কাজে আমাদের অনেকেরই কম বেশি টাইপিং করতে হয়, সেহেতু চলুন আমরা যারা টাইপং - এ একটু কাঁচা তারা দেখে নি কিভাবে খুব সহজে মাত্র অল্প কিছুদিনের Practice এর মাধ্যমে টাইপিংটা আয়ত্ত করা যায়।

টাইপিং শেখার জন্য অনেক সুন্দর সুন্দর সফটওয়ার আছে বর্তমানে। কিন্তু সফটওয়ার খুজে আবার সেটা পিসিতে ইনষ্টল করাটাকে যারা একটু ঝামেলার বিষয় মনে করছেন তাদের জন্য নিচে একটা ওয়েব লিংক দিলাম। নিম্নোক্ত ওয়েব সাইটে গেলে আপনি খুব সহজেই অনলাইনে টাইপিং করাটা শিখতে পারবেন।

লিংকঃ অনলাইনে টাইপিং শিকতে এখানে ক্লিক করুন।


ভিডিওঃ



- ফাহাদ রহমান

কিভাবে Offer Letter লিখবেন?






Date: August 16, 2016


Mr. ----------------------------
S/O: --------------------------
Vill & Post: -----------------,
P.S: -------, Dist: -----------.


Dear -----------------------:

Congratulations! We are pleased to confirm you have been selected to work for (Company Name). We are delighted to make you the following job offer.

The position we are offering is that of (Job Titile) at a salary of (Tk. -------) (In word) only per month. This position reports to (Name of reporting Officer). This is a regular position.

Benefits Information of the position:

 Vacation                                 :  As per company policy.
 Probation Period                    :  03 Months.    
 Mobile bill                                :  As per company policy.
 Bonus                                     :  As per company policy.
 Transport Allowance              :  Will be provided by Company.
 Food Allowance                     :  Will be provided by Company.
 Accommodation                     :  Will be provided by Company.        

We would like you to start work on September 01, 2016 at 09:00 AM. Please report to Manager (HR & Admin) of (Company Name), for documentation and orientation. If this date is not acceptable, please contact with us immediately.

Please sign the enclosed copy of this letter and return it to me by August 23, 2016 to indicate your acceptance of this offer.

We are confident you will be able to make a significant contribution to the success of our
company and look forward to working with you.


Sincerely,



Name of Manager
Manager
HR, Admin & Compliance



I accept the offer as outlined above.

Name:

Signature and Date:  --------------------------------------------------



=========================================================
To Get More HR related Letter please visit: https://freehrbd.com/hr-format/
===========================================================


কয়েক ধরনের CV ফরমেট

চাকরির কথা আসলেই প্রথমে আসে CV -র কথা, কোথাও কোন চাকরি বিঞ্জপ্তি দেখা গেলেই চাকরি সন্ধানীরা আগে তার CV (জীবন বৃত্তান্ত) টা রেডি করতে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন সময় বিভিন্ন চাকরির ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের CV আপডেট করতে হয়। অনেক সময় দেখা যায় যে, কাজের সময় সঠিক বা মনের মত ফরমেট খুজে পাচ্ছেন না। এমনিতেই চকরির টেনশন অন্যদিকে এই সব কাগজ পত্র রেডি করা আসলেই  একটা বিশাল ঝামেলা এবং বিরক্তির বিষয়। তাই আপনাদের কাজটা একটু সহজ করতে কিছু  CV Format ফাইলের ফ্রি ডাউনলোড লিংক দিলাম। আশা করি কাজে লাগবে।



ঘরে বসে বাংলায় এক্সেল শিখতে এখানে ক্লিক করুন।