মাত্র কয়েক মিনিটেই শত শত Phone Contact Number সেভ্ করুন।


মাত্র কয়েক মিনিটে খুব সহজেই আপনি আপনার Android ফোনে শত শত (চাইলে হাজার হাজার) Phone Contact Number সেভ্ করে ফেলতে পারেন নিমেষেই। এমনকি সেই প্রয়োজনীয় Phone Contact Number গুলোর একটা Backup file ও তৈরি হয়ে থাকবে আপনার কাছে। যদি কোন কারণে সব ফোন নম্বর মুছে বা হারিয়ও যায় তাহলে সেটা আপনি আবার মাত্র কয়েক সেকেন্ডে ঠিক আগর মত ফিরে পেতে পারবেন। 

বিষয়টা প্রথমে কিছুটা অবিশ্বাস্য মনে হতে পারে। কারণ মাত্র একটা-দুইটা ফোন নম্বর ফোনে সেভ করতেই যেখানে সাধারণত আমাদের এক-দুই মিনিট সময় লেগে যায়, সেখানে মাত্র কয়েক মিনিটেই শত শত, এমনকি হাজার- হাজার ফোন নম্বর খুব সহজেই কিভাবে সেভ করা যাবে এমন প্রশ্ন অনেকের মাথায়ই আসতে পারে। নিচের টিউটোরিয়ালটা একটু মনোযোগ সহকারে পড়লেই আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক -

১। প্রথমে আপনি যেই নাম ও নম্বর গুলো আপনার ফোনে সেভ করতে চান (নিচের চিত্রের মত) সেটার একটা তালিকা MS Excel ফাইলে  তৈরি করুন (চাইলে অফিসের আগে থেকে তৈরি করে রাখা PABX List এর ফাইলটা কাজে লাগাতে পারেন।)এবং উক্ত ফাইলটি ডাটা ক্যাবেল বা অন্য কোন মাধ্যম আপনার মোবাইলের মেমোরিতে নিন।



২। এরপর আপনার মোবাইলের গুগল প্লে-ষ্টোর থেকে “Excel Contacts Export Import” নামের মাত্র ৭.৪ মেঃবাঃ এর এই ফ্রি এ্যপটা সার্চ করে, আপনার ফোনে ইনিষ্টল করে নিন।



৩। ইনিষ্টল করার পর এ্যপটা ওপেন করলে নিচের চিত্রের মত এই অপশন গুলো আসবে। যেখান থেকে “Import from Excel to Contacts" এই অপশনটাতে ক্লিক করতে হবে।

৪। উপরে উল্লেখিত অপশনটাতে ক্লিক করার পর নিচের চিত্রের মত আবার কিছু অপশন আসবে এবং সেখান থেকে  “Select an Excel file" এই অপশনটাত ক্লিক করে আগে থেকে তৈরি করে রাখা আপনার সেই Excel File টি নির্বাচন করুন।

৫। সঠিক ভাবে Excel File টি নির্বাচন করার পর নিচের চিত্রের মত আপনার তৈরি করা প্রথম Contact Number ও নামটি দেখাবে।


৬। এরপর "Save as a .vcf file" এই অপশনটাতে ক্লিক করলেই আপনার সব কন্টাক্ট নম্বরের জন্য একটি .vcf ফাইল তৈরি হয়ে যাবে। যেটা আপনার মোবাইলের ইন্টারনাল অথবা এক্সটারনাল মেমোরিতে সেভ হয়ে থাকবে। 

ব্যস্ আসল কাজ শেষ। এখন আপনি চাইলে এই .vcf (vCard)ফাইলটা দিয়ে যখন খুশি, যে এন্ড্রয়েড সেটে খুশি, যত বার খুশি আপনার সব Phone Contact Number মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেভ করে নিতে পারবেন। আপনি চাইলে ফাইলটি আপনার ইমেল বা পেন ড্রাইভে রেখে দিতে পারেন। কেননা যদি কোন কারণে দূর্ভাগ্য বশতঃ আপনার ফোনটা হারিয়ে যায় অথবা সব নম্বর মুছে যায়, সেক্ষেত্রে আপনি পুনরায় উক্ত ফাইলটা দিয়ে মাত্র ২-৩ সেকেন্ডর মধ্যে আপনার আগের সব সেভ করা নম্বর পূর্বের ন্যায় খুব সহজেই ফিরে পেতে পারবেন।

.vcf (vCard)ফাইল দিয়ে কিভাবে ফোনে সব নম্বর Import করবেন?

১। প্রথমে আপনার ফোনের "Contacts" অপশনে যান এবং নিচের চিত্রের যেখানে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা আছে সেখানে ক্লিক করুন।





২। এরপর যে অপশন গুলো আসবে সেখান থেকে "Import/Export" অপশনটাতে ক্লিক করুন।


৩। তারপর নিচের চিত্রের মত এই অপশন গুলো আসবে, সেখান থেকে আপনার ফোনের Internal / External (Memory Card) যেখানে vcf (vCard)ফাইলটা রাখা আছে সেটা নির্বাচন করুন এবং "Next" অপশনে ক্লিক করুন।



৪। পরবর্তী ধাপে " Phone Contact" অপশনটি Select করুন ও "Next" অপশনে ক্লিক করুন।




৫। Congratulations!! অাপনি সফল ভাবে সকল ধাপ পার করে আপনার সব Phone Contact Number সেভ্ করতে সক্ষম হয়েছেন।


------- এত বড় লেখা দেখে হয়ত মনে হতে পারে বিষয়টা অনেক জটিল ও কঠিন। আসলে বিষয়টা খুবই Simple । যেন সবাই সহজেই সম্পূর্ণ Process টা খুব সহজেই বুঝতে পারে সেজন্য একটু ভেঙ্গে ভেঙ্গে Details লিখেছি। তাই লেখাটা একটু বড় মনে হতে পারে। 


আমাদের অনেকেরই হয়ত ব্যক্তিগত বা অফিসিয়াল প্রয়োজনে অনেক সময় একসাথে একের অধিক Phone Contact Number ফোনে সেভ্ করার দরকার হয়ে পড়ে। সেক্ষেত্রে উপরের এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই, কম সময়ে ও নির্ভূল ভাবে আপনি আপনার প্রয়োজনটি মেটাতে পারবেন।

< < ---------------------------------------------------- > >

ধৈর্য ধরে আমার আমার এই পোষ্টটি পড়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আর যদি এই পোষ্টটি ভাল লেগে থাকে বা কোন যায়গাতে বুঝতে অসুবিধা হয়, তবে অবশ্যই আপনাদের মূল্যবান Comment এর মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান Comments আমাকে পরবর্তীতে এরকম আরো অনেক টিপস্ বা টিউটরিয়াল লেখার বিষয়ে অনেক বেশি উৎসাহিত করবে।



সকলকে ধন্যবাদ
ফাহাদ রহমান


স্মার্ট ফোনে ফটো এডিটিং এর এক নতুন চমক Snapseed !!

স্মার্ট ফোনে ফটো এডিটিং এর এক চমৎকার এ্যাপ Snapseed ।  এ্যাপটি  Nik Software কোম্পানির তৈরি।  iOS এবং Android ব্যবহারকারীরা খুব সহজেই এই এ্যাপটির মাধ্যমে ফটো enhance ও digital filters করতে পারবেন।






এই এ্যাপটির মূল ফিচারগুলো হলোঃ

  • ইমেজ টিউন।
  • ক্রোপ।
  • ইফেক্ট এবং ইনহেন্সমেন্ট।
  • অটোমেটিক এ্যাডজাষ্ট কালার এন্ড কন্ট্রাস্ট।
  • বিভিন্ন রকমের ফিল্টার।
  • ইমেজ ডি.এস.এল. আর এর মত ব্লার করা।
  • ফটোতে সিগনেচার বা টেক্স এ্যড করা।
  • আরো অনেক কিছু।


এন্ড্রয়েড ব্যবহারকারীরা এই এ্যাপটি গুগোল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন।

বদলে ফেলুন আপনার স্মার্ট ফোনের এক ঘেয়ে Lock সিস্টেম।

আজকাল প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করেন। আর নিরাপত্তার খাতিরে আপনার প্রিয় ফোনটাকে লক করে রাখাটা খুবই জরুরী। যারা স্মার্ট ফোনের ফিচারগুলোর সাথে মোটামুটি ভাবে পরিচিত তারা নিশ্চয় তাদের প্রিয় ফোনটিকে লক করে রাখেন এবং ফোনকে লক করে রাখার জন্য ডিফল্ট হিসাবে ফোনের সিকিউরিটি সেটিং এ বেশ কিছু অপশন  দেওয়া থাকে সেগুলোও নিশ্চয় জানা আছে আপনাদের সবার। এই যেমন প্যটার্ন্ট লক, পিন লক, পাসওয়ার্ড ইত্যাদি।



এক ডিফল্ট লক গুলো ব্যবহার করতে করতে যদি বোরিং হয়ে যান, যদি এক ঘেয়ে লাগে তাহলে ব্যবহার করুন Knock Lock এই এ্যাপটি। খুব ছোট একটি এ্যপটি সহজেই ফ্রি পেয়ে যাবেন আপনার প্লে স্টোর থেকে। আজই ব্যবহার করুন আর নতুন লক সিস্টেমের এক্সপ্রিয়েন্স নিন। 


এ্যন্ড্রয়েডের জন্য Full Screen Caller ID

আপনি হয়ত আপনার এ্যন্ড্রয়েডে অনেক ধরণের  Full Screen Caller ID এ্যাপস ব্যবহার করেছেন। কিন্তু কিছু এ্যপস আছে যেটা System Default হিসাবে হয়ত support করে না। আবার কিছু এ্যাপস আছে যেটা সাপোর্ট করলেও তার জন্য আপনার আপনার মোবাইল সেটটা হতে হবে Rooted. বা রুট করা হতে হবে। কিন্তু এখানে যে এ্যাপসটা নিয়ে কথা বলছি তার নাম হল  Ultimate Caller ID Screen HD Pro v10.3.7। যেটার জন্য সেট রুট করা লাগবেনা। এটা আপনার সেটে System Default হিসাবে কাজ করবে। 

Incoming অথবা Outgoing Call -এ কলারের ছবি আপনার মোবাইলের ফুলস্কীনে দেখতে পাবেন। আপনি আপনার পছন্দ মত আপনার ফোনবুকের কন্টাক্ট নম্বরের সাথে ছবি এ্যড করতে পারবেন। ফুলস্কীন কলার পিকচার পাওয়ার জন্য এটা একটা দারুন এ্যাপস।  তো দেরি না করে জলদি প্লে-ষ্টোর থেকে ফ্রি ডাউনলোড করুন। !!




ইনিষ্টলের নিয়মঃ এখান থেকে ডাউনলোড করা জিপ ফাইলটি  আনজিপ করে দুইটা এ্যপস পাবেন। দুইটাই ইনিষ্টল করবেন। 

আপনার মোবাইলের Volume Control করুন খুব সহজে

Persist+Volume Control- আপনার এ্যন্ড্রয়েড মোবাইলের Volume Control করার জন্য এটি একটি চমৎকার এ্যাপস। খুব সহজেই আপনি আপনার মোবাইলের রিংটোন, মেসেজ টোন, কলার টোন সহ আরো সব রকমের Volume Control করতে পারবেন। মাত্র ৭Mb -র এই এ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের সব রকমের Volume Control করতে পারবেন। Volume Control করার জন্য আলাদা আলাদা অপশনে যেতে হবেনা। শুধু মাত্র এক যায়গা থেকেই সবকিছু Control করতে পারবেন। আর প্রতিটি ফাংশনের sound level  আপনি উপরে নটিফিকেশন বারে শর্টকাট দেখতে পাবেন। প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখুন ভালো লাগবে।


ছবির ব্যাকগ্রাউন্ডে DSLR ইফেক্ট দিন After focus pro এ্যাপস দিয়ে


আপনার এন্ড্রয়েড মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবিটাকে খুব সহজেই DSLR ক্যামেরায় তোলা ছবির মত ইফেক্ট দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড blur করে নিতে পারেন After focus এ্যাপসটা দিয়ে। এছাড়া এই এ্যপসটা দিয়ে আপনি আপনার মোবাইলের ক্যামেরায় তোলা ছবিটাকে আরো প্রানবন্ত করতে পারেন। 

ছবির ব্যাকগ্রাউন্ড Black and white রেখে মেইন সাবজেক্টটাকে Colorful রাখতে পারেন। অথবা করতে পারেন তার উল্টোটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড Colorful থাকবে এবং সাবজেক্ট থাকবে Black and whit.  

এছাড়া আপনার তোলা ছবিটাকে আরো মনের মত বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। এখনি ফ্রি ডাউনলোড করে নিন। আর এই এ্যপসের মজার মজার সব ফিচার উপভোগ করুন।






আপনার এন্ড্রয়েড ফোনটাকে করে তুলুন আরো বেশি স্টাইলিশ!

এখন হল এন্ড্রয়েডের যুগ। শুধু কথা বলা নয়, আরো বিভিন্ন কাজে আমরা আজ মোবাইল ফোন ব্যবহার করি। আজকাল মোবাইল আপনার লাইফ স্টাইলের একটা অংশ বিশেষ। আপনি যেমন ফিটফাট হয়ে প্রতিদিন নিজেকে নতুন লুক দিয়ে সবাইকে ইম্প্রেস করতে পারেন, ঠিক তেমনি আপনার মোবাইলের নতুন লুক দিয়েও সবার মাঝে একটা নতুন ইম্প্রেশন গড়তে পারেন।

তাই আপনার এন্ড্রয়েড মোবাইলকে আরো বেশি স্টাইলিশ করতে ব্যবহার করুন UI-Icon Pack. যা আপনার মোবাইলকে করে তুলবে আরো ষ্টাইলিশ এবং মনে হবে যেন একেবারে Custom looks. এই Icon Pack এ রয়েছে ১৭০০+ full HD Icon, ৩০০+ Colorful Icon. এই Icon Pack টি যে সমস্ত লঞ্চারে কাজ করবে তা হলোঃ

 ** Nova, Apex, Aviate, Action launcher, Lucid launcher, Go launcher*,
** Holo launcher, Smart launcher, Tsf shell, ADW e molti altri)
・ CM theme engine ・ Unicon ・ Xgels

তাহলে আর দেরী না করে এখনি ডাউনলোড করে নিন এবং আপনার মোবাইল  করে তুলুন আরো বেশি স্টাইলিশ!


কিভাবে মোবাইলে টরেন্টের মাধ্যমে ফাইল বা মুভি ডাউনলোড করবেন?

আমরা অনেকেই টরেন্টের নাম শুনেছি বা এর কাজ সম্পর্কে মোটামুটি ধারণ আছে। তারপরও যারা একেবারে নতুন তাদের সহজে বোঝার জন্য শুধু এটুকু বলছি যে, অনেক ফাইল যেমন: ইবুকস, রিপোর্ট, গান, বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট বা মুভি আছে যেটা সরাসরি গুগল (Google) সার্চ দিয়ে ঠিক মত পাওয়া যায় না বা পেলেও সেটা আপনার প্রয়োজনকে ঠিকমত মেটাতে পারে না। কিন্তু এসকল ফাইল বা মুভি টরেন্টের মাধ্যমে খুব সহজেই পাওয়া যায় এবং ডাউনলোড করা যায়।


আমরা কেউ কেউ আছি হয়ত জানি না যে কিভাবে টরেন্টের মাধ্যমে মোবাইল সেটে (এ্যন্ড্রয়েড) ফাইল বা মুভি ডাউনলোড করতে হয়। কাজটা কিন্তু মোটেই কঠিন না। আসুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে মোবাইল দিয়ে টরেন্ট ফাইল বা মুভি ডাউনলোড করতে হবেঃ --

১। মোবাইল সেট দিয়ে টরেন্ট ফাইল বা মুভি ডাউনলোড করতে আপনার সেটে টরেন্ট এ্যাপসটা ইনিষ্টল থাকতে হবে। 

২। আপনার সেটে টরেন্ট এ্যাপসটা ইনিষ্টল না থাকলে প্লে-ষ্টোর থেকে এ্যাপসটা ফ্রি ডাউনলোড করে ইনিষ্টল করে নিন। 

৩। তারপর আপনি যে ফাইল বা মুভি ডাউনলোড করতে চান তার টরেন্ট লিংক ফাইলটা ডাউনলোড করে, সেটাতে ক্লিক বা ডাবল ক্লিক করুন ব্যাস আপনার মুভি বা ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

*** টরেন্ট কি এবং পিসিতে টরেন্ট ডাউনলোড সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আপনার এ্যন্ড্রয়েডের জন্য Offline dictionary

অনেকেই চান তার মোবাইল সেটটাতে একটা ভাল ডিকশনারী ইনিষ্টল করা থাকুক। কিন্তু হয়ত মনের মত তেমন কোন ডিকশনারী সব সময় পান না অথবা সেটা পেলেও হয় পেইড এ্যপস অথবা অনলাইন এপস। অর্থাৎ সেটা নিতে হলে হয় আপনাকে টাকা পে করতে হবে অথবা আপনার ইন্টারনেট কানেকশন একটিভ থাকতে হবে এবং ব্যবহার করলে ডাটা চার্জ। তাই সেসব ইউজারদের জন্য আজ নিয়ে আসলাম একটা অফলাইন ফ্রি ডিকশনারী। কোন পেমেন্ট বা ইন্টারনেট কানেকশন ছাড়াই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তাই দেরি না করে এখুনি ফ্রি ডাউনলোড করে নিন।


Free Download